দুইশত নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিলো এসএমই ফাউন্ডেশন ও প্রিজম প্রকল্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১৯:১৫:৫৬


খুলনায় শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। নগরীর শের-ই-বাংলা রোডের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়।

যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম,ময়মনসিংহ, সিলেট, বরিশাল,রাজশাহী এবং খুলনা জেলায় দুইশত জন উদ্যোক্তাকে বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দিল ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং এসএমই ফাউন্ডেশন । ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা এ কোর্স পরিচালনা করেন।