ইসলামি ব্যাংকিং উইন্ডো -এর নতুন কার্যালয় উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১০ ১৭:৪১:২৩
স্ট্যান্ডার্ড ব্যাংকের তোপখানা রোড শাখার ইসলামি ব্যাংকিং উইন্ডো-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মিঙ্গলবার (১০ ডিসেম্বর ২০১৯) রাজধানী ঢাকার ৩৬ তোপখানা রোডে (৩য় তলা) উদ্ভোদন অনুষ্ঠিত হয্
ব্যাংকের সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত পরিচালক কাজী খুররম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সিইও হেমায়েত উল্যাহ, স্ট্যান্ডার্ড ব্যাংকের এসভিপি ও তোপখানা রোড শাখার ম্যানেজার জনাব প্রবীর কুমার ভৌমিক, ভিপি ও ইসলামি ব্যাংকিং উইং এর প্রধান ফরহাদ হোসেন, ভিপি ও সিস্টেম অ্যান্ড অপারেশন ডিভিশনের প্রধান মেজর সাইফুল ইসলাম (অবঃ), এসএভিপি ও ইসলামী ব্যাংকিং উইন্ডো, তোপখানা রোড শাখার ম্যানেজার জনাব শাহজালাল খানম জলিশসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














