বরিশালে ২ খাবার হোটেলকে জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১০ ১৯:১৩:৫৭
অসাস্থ্যকর পরিবেশ ও খাবারে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে বরিশাল নগরের দু’টি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের ফলপট্টি ও চকবাজার এলাকায় হোটেল ঘরোয়ার দু’টি পৃথক শাখাকে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে নগরের ফলপট্টি ও চকবাজার এলাকায় অবস্থিত হোটেল ঘরোয়ার দু’টি পৃথক শাখাকে অসাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবারে অবৈধ উপাদান ব্যবহারের দায়ে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম, স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













