রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কেনাকাটায় ক্ষতি ৩১ কোটি টাকা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১২ ১৬:৫৭:৪০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের জন্য বালিশ, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের ৩১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০১৯) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় দুদক চেয়ারম্যান বলেন, এ নিয়ে মামলা হয়েছে। মামলায় কেউ বাদ পড়লে তদন্তে তা বেরিয়ে আসবে। তিনি জানান, দেশে বড় বড় প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, শিক্ষায় ভর্তি বাণিজ্য বরদাশত করা হবে না। কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করা হবে। কোচিং বাণিজ্য করে যারা সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














