মার্কেন্টাইল ব্যাংকের ১৪২ তম শাখা’র শুভ উদ্বোধন শরীয়তপুর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৬:৫৫:০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘শরীয়তপুর শাখা’ উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের ১৪২তম শাখা। শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরে এ শাখার উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. সাহিদ রেজা। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল হান্নান ও এম এ খান বেলাল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ, চিকোন্দি ফুড পার্কের সিইও মোঃ সোহাগ মোল্লা প্রমূখ।
মার্কেন্টাইল ব্যাংকের শরীয়তপুর শাখা প্রধান মনিরুজ্জামান খান অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও সিআরও মতিউল হাসান, ডিএমডি ও সিওও ডঃ মোঃ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। মার্কেন্টাইল ব্যাংকের শরীয়তপুর শাখা ইটালী প্লাজা, হোল্ডিং নং-৮৪৫, শরীয়তপুর সদর রোড, ওয়ার্ড নং-৩, পৌরসভা-শরীয়তপুর, থানা-পালং, জেলা-শরীয়তপুর-এ অবস্থিত।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














