পদ্মা ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৫ তম সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৭:৪৭:৩৪


পদ্মা ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের ৫৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

শনিবার  (১৪ ডিসেম্বর) ২০১৯ ব্যাংটির ৫৫ তম সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, আবু কায়সর, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, রূপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু।

সানবিডি/ঢাকা/এসআই