বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আইডিইবি’র বিনম্র শ্রদ্ধা নিবেদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৬ ১২:৫৪:২৯


৪৯তম বিজয় দিবসে ১৬ ডিসেম্বর’১৯ সকালে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে দেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে (আইডিইবি) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান খানের নেতৃত্বে সদস্য প্রকৌশলীগণ এ শ্রদ্ধা নিবেদন করেন।

সানবিডি/ঢাকা/এসআই