৪৯ তম বিজয় দিবস পালন করলো পল্লী ও সমবায় অধিদপ্তর  

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-১৬ ২১:৩৭:২৯


পল্লী ও সমবায় অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে ৪৯তম বিজয় দিবস। সোমবার রাজধানীর আঁগারগাওয়ে এ দিবস পালিত হয়।

৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো:রেজাউল আহসান ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো: আমিনুল ইসলামসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন।

রেজাউল আহসান বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে যে অর্থনৈতিক মুক্তির চিন্তা ভাবনা করেছিল তার প্রধান হাতিয়ার ছিলো সমবায় । তাই সমবায়ের মাধ্যমে দেশের গ্রামগুলো সাজাতে হবে।

এছাড়া ও সাংস্কৃতিক অনুস্ঠান আয়োজন করা হয় । বিখ্যাত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা তার দল বল নিয়ে সংগীত পরিচালনা করেন । বর্তমানে দেশে প্রায় ১ লক্ষ ৭৬ হাজার সমবায় সমিতি বিদ্যমান ও ১ কোটির ও অধিক সমবায়ী রয়েছে যারা এ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করে চলেছে ।

বিসিএস সমবায় এসোসিয়েশন এর নেতৃবৃন্দ নিরলসভাবে শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনিরমানে কাজ করছে । ঢাকার আগারগাঁওয়ে সমবায় ভবনের অডিটরিয়ামে প্রায় ৮০০ জন উপস্থিত ছিলেন ।

সানবিডি/ঢাকা/জিইউ/এসএস