টাঙ্গাইলের কালিহাতীতে পূবালী ব্যাংকের ৪৭৬ তম শাখার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৬:১৩:৪২
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ টাঙ্গাইলের কালিহাতীতে পূবালী ব্যাংক লিমিটেড এর ৪৭৬তম শাখা সম্প্রতি শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) টাঙ্গাইলের কালিহাতীতে পূবালী ব্যাংক লিমিটেড এর ৪৭৬ তম শাখার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগ এবং সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর ও কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী বলেন, বেসরকারি খাতে দেশের বৃহত্তম ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেড আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গেস্ট অব অনার এর বক্তব্যে মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবীর বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং কালিহাতীবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক টাঙ্গাইলের কালিহাতীতে শাখা উদ্বোধন করেছে।
তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, কালিহাতী শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














