আইসিএসবির সদস্যদের ৪৯তম বিজয় দিবস উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৮:৫৯:৫৬
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সদস্যদের বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে ৪৯তম বিজয় দিবস উদযাপন হয়েছে।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজঅব বাংলাদেশ (আইসিএসবি) ৪৯তম বিজয় দিবস ইনস্টিটিউটের প্রাঙ্গনে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। উদযাপনের শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর পরেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ারমাধ্যমে। দিনের দ্বিতীয় অংশে একটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইনস্টিটিউটের সদস্যগনের সন্তানদের অংশগ্রহনে চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। প্রধান অতিথি বিজয় দিবসে এই ধরনের দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজনকরার জন্য আইসিএসবির ভুয়াশী প্রশংসা করেন। তার বক্তব্য উল্লেখ করেন বিজয় দিবস বাঙালি জাতির জন্য অতি গর্বের বিষয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী নির্মম পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে আমাদের বিজয় এনে দেয় বাংলার দামাল মুক্তিসেনারা।
এই স্বাধীন বাংলাদেশ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন । তার হাত ধরে স্বাধীন বাংলাদেশ আজ ৪৮ বছর পেরিয়ে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রিত্তে উন্নতির রোল মডেল হিসাবে বিশ্বব্যাপী প্রসংশিত ও উদাহরনস্বরূপ। এই বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ীত্ত এখন তরুন প্রজন্মের । অনুষ্ঠানে উপস্থিত শিশুদের কে তিনি আহবান করেন বঙ্গবন্ধু সম্পর্কে জানার, দেশের প্রকৃত ইতিহাস জানা আর সে অনুযায়ী দেশের জন্য কাজ করার।
জাহাঙ্গীর আলম মানিক এফসিএস, চেয়ারম্যান, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি (ডিআরসি) অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ও উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস বলেন যে, বাংলাদেশের জনগণের জন্য, ১৬ ডিসেম্বর, আমাদের বিজয় দিবস, একটি তাৎপর্য পূর্ণ দিন যা নিছক ভাষায় বর্ণনা করা যায় না। স্বৈরাচারী পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমাদের বিজয়ী করার জন্য জনগণ তাদের সর্বাত্মক ত্যাগ স্বীকার করেছিল। আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে গভীরভাবে স্মরণ করি। এই ইনস্টিটিউটে, প্রতি বছর আমরা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস পালন করি। আমাদের মুক্তিযোদ্ধা যে স্বপ্ন দেখেছিল সেভাবেই আমরা আমাদের জাতিকে উন্নত করতে কাজ করছি। গত ৪৮ বছরে আমরা আমাদের অর্থনীতি এবং সামাজিক জীবনে অনেক উন্নতি করেছি। আমরা স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, আইসিটি এবং গণ পরিবহন ব্যবস্থার উন্নয়নকরতে পেরেছি।
শিশুদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি আনিসুল হক। শিশুরা দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জন অংশগ্রহণকারী (প্রতিটি গ্রুপ থেকে ৩ জন) বিচারকের মাধ্যমে পুরষ্কারের জন্য নির্বাচিত করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য সান্ত্বনা পুরস্কারব্যাবস্থা করা হয় । আনিসুল হক বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
আইসিএসবির ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি (ডিআরসি) উদ্যোগে এই অনুষ্ঠানআয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম রেজা এফসিএস, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল মেম্বার মোঃ শরিফ হাসান এফসিএস এবং ভারপ্রাপ্ত সচিব মোঃ শামিবুর রহমান এসিএস। বিপুল সংখ্যক সদস্য, তাদের স্ত্রী এবং শিশু এবং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের জন্য নান রকমের শীতের পিঠার মাধ্যমে আপ্যায়নের করা হয়।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














