মহান বিজয় দিবসে বেসিক ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৯:০৮:২৫
মহান বিজয় দিবসে বেসিক ব্যাংক লিমিটেড এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














