বিজয় দিবস উপলক্ষে সিলেট চেম্বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৯:৩৫:৩৫
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ৭১ এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি জনাব চন্দন সাহা, সহ সভাপত তাহমিন আহমদ, পরিচালক জনাব মোঃ আব্দুর রহমান (জামিল), আতিক হোসেন, প্রাক্তন পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড ২০১৯ এর সদস্য এডভোকেট জুনেল আহমদ, সম্মানিত সদস্যবৃন্দ প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














