চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে গৃহবধূ নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-১৯ ১৫:৪৮:৫২


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিউলী বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত শিউলী বেগম জেলার নাচোল উপজেলার চক-নেজামপুর গ্রামের মজিবুর রহমানের স্ত্রী।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেজামপুর-হাটবাঁকইল সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মজিবুর রহমান মোটরসাইকেলের পেছনে তার স্ত্রীকে নিয়ে যাবার সময় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তার স্ত্রী শিউলী বেগম ঘটনাস্থলেই মরা যান।
নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে তার চালক পলাতক রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস