৫ বালু ব্যবসায়ীকে জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৯ ১৭:১৯:০১
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের পাশে অবৈধভাবে বালু ব্যবসা ও ভোগান্তি সৃষ্টির জন্য পাঁচ বালু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিন্টু বিশ্বাস এ জরিমানা করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান রাইজিংবিডিকে জানান, দীর্ঘ দিন ধরে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করে আসছিল স্থানীয় প্রভাবশালীরা। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে।
দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু ব্যবসায়ী মিজানুর রহমান, মো. শহীদুল ইসলাম, মুন্না শেখ, শেখ মো. আব্দুল্লাহ ও মো. হেমায়েত মল্লিককে আটক করে। পরে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













