কর্মসংস্থান ব্যাংকের শুদ্ধাচার ও ইনোভেশন পুরস্কার প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২১ ১৬:৫০:০০


কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের মেধাবী সন্তানদের ২০১৭ ও ২০১৮ সনের শিক্ষা বৃত্তি এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার ও ইনোভেশন পুরস্কার অনুষ্ঠান হয়।

(১৯ ডিসেম্বর ২০১৯) বৃহস্পতিবার, জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে শুদ্ধাচার ও ইনোভেশন পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কানিজ ফাতেমা, এনডিসি এবং অন্যান্য পরিচালকবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। ১৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ১৬ জনকর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার এবং  ৪  জন কর্মকর্তাকে ইনোভেশন পুরষ্কার প্রদান করা হয়।

সানবিডি/ঢাকা/ এসআই