মার্কেন্টাইল ব্যাংকের ১৪৪ তম শাখার যাত্রা শুভ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২২ ১৭:০৪:২৪
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘হাজীগঞ্জ শাখা’ ব্যাংকের ১৪৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শাখাটির উদ্বোধন করেন।
বৃহস্পতিবার হাজীগঞ্জ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন),পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, আব্দুল হান্নান, এ. কে. এম. সাহিদ রেজা ও এম. এ খান বেলাল।
আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফ উদ্দিন দুলাল পাটোয়ারী, দৈনিক চাঁদপুর জমিন এর সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা প্রধান রুবেল আহমেদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।উদ্বোধনীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিওও ডঃ মোঃনুরুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা কানাডা টাওয়ার (কিউসি টাওয়ার), হোল্ডিং নং ০০৫৩-০০, চাঁদপুর-কুমিল্লা হাইওয়ে, ওয়ার্ড নং-৪, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর-এ অবস্থিত।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














