ফরিদপুরে মাদ্রাসাছাত্র ও কিশোরীর লাশ উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৬:২৪:৫৩


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গি মাদ্রাসার মক্তব (তৃতীয়) শ্রেণীর ছাত্র আব্দুর রহিমের (০৮) ও সদর উপজেলার শিবরামপুরের আজিজ ফাইবার্স লিমিটেডের শ্রমিক কোয়ার্টার থেকে কিশোরী তামান্না আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

শিশু সন্তান অসুস্থ খবর পেয়ে মাদ্রাসা থেকে স্বজনরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ওই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও শিশুটি একাধিকবার বলাৎকারের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন।

নিহত শিশু জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামের আব্দুল সোবহানের ছেলে।

চরভদ্রাসন উপজেলার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কী কারণে এই হত্যা সেটা তদন্ত শেষে বলা যাবে।

অপরদিকে, কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে কিশোরী তামান্না আক্তারের লাশ উদ্ধারর করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি জানান, ওই কিশোরী বাবা মায়ের সঙ্গে ওই কোয়ার্টারে থাকতো। তার বাবা মা ওই মিলে কর্মরত। বাড়ি মাদারীপুরে।
সানবিডি/ঢাকা/এসএস