সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ২ মেয়ের মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৮ ১১:৩৩:৫১
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় প্রাইভেটকারে লরির ধক্কায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টুর ২ মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। তারা সবাই একই পরিবারের সদস্য।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।
দুর্ঘটনায় সাইফুজ্জামান মন্টু (৪০), তার স্ত্রী কনিক আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছেন। তারা বান্দরবন থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষর্দশীরা জানায়, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোর নেওয়ার সময় দুইটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













