বোয়ালমারীতে আগুনে ভস্মিভূত ১৫ পাটগুদাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৮ ১৭:৫৫:২৭
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৫টি পাটের গুদাম। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
শনিবার দিবাগত গভীর রাতে এ আগুনের ঘটনা ঘটে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাতৈর বাজারে আগুন লাগে। খবর পেয়ে বোয়ালমারী-মধুখালী উপজেলার দমকল বাহিনীর দুইটি ইউনিট ও স্থানীয়দের প্রচেষ্টায় ছয় থেকে সাত ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- পিকুল মোল্যা, ফরিদ মোল্যা, প্রিয়নাথ সাহা, কালাম মেম্বর, মুকুল মেল্যা, চুন্নু, নান্নু, তুষার, আকবর প্রমুখ।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে বলতে পারেননি দোকান মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মুকুল মোল্যা বলেন, আমার স্টকে থাকা আট শত মণ পাট সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। কীভাবে আগুন লেগেছে এ ব্যাপারে কিছু বলতে পারছি না।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাফর শেখ বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













