মার্কেন্টাইল ব্যাংকের ১৪৭তম শাখার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৯ ১৫:৪৮:৪৩
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘গোয়ালা বাজার শাখা’ উদ্বোধন করা হয়েছে।এটি ব্যাংকের ১৪৭তম শাখা।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকেরই ভিপি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আহসানুল হক চৌধুরী, স্থানীয় ব্যবসায়ী মিহির দেবনাথ, জাকির হোসেন ও বিপ্লব গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট দেব জ্যোতি মজুমদার।
ব্যাংকের গোয়ালা বাজারশাখা প্রধান সৈয়দ মুর্শেদ আলী অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।মার্কেন্টাইল ব্যাংকের গোয়ালা বাজার শাখা ভুতু বাবু সুপার মার্কেট, মৌজা-কালাসারা, ইউনিয়ন-গোয়ালা বাজার, থানা-ওসমানী নগর, জেলা-সিলেট-এ অবস্থিত।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














