চাঁদপুরে আইবিবিএলের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-২৯ ১৭:৪০:৪২


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শোল্লা বাজারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

শুক্রবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শোল্লা বাজারে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার হানিফ চৌধুরী ও মশিউর রহমান, শিক্ষাবিদ আরিফুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী ও জহিরুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের হাজীগঞ্জ শাখাপ্রধান শহীদ আহমদ। ব্যাংকের এজেন্ট ও মেসার্স হায়দার এন্ড হায়দার এসোসিয়েটস্ এর স্বত্ত্বাধিকারী নাজমুল হায়দার চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই