ন্যাশনাল ব্যাংকের তিন শাখার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৩:৫৭:২১
ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২০৭ তম শাখা মাওয়া, ২০৮ তম শাখা আগানগর ও ২০৯ তম নাওডোবা শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শাখা ৩টির উদ্বোধন করেন।
ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, এমপি তাঁর বক্তব্যে বলেন, ন্যাশনাল ব্যাংক মুন্সীগঞ্জের মাওয়ায় ২০৭তম, কেরানীগঞ্জের আগানগরে ২০৮তম ও শরিয়তপুরের নাওডোবায় ২০৯তম শাখার উদ্বোধন করতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত।
তিনি গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও এ এস এম বুলবুল, হেড অব আইটি কাজী কামাল উদ্দিন আহমেদ, মাওয়া শাখার ব্যবস্থাপক মোঃ শামীম আশরাফ, আগানগর শাখার ব্যবস্থাপক দেওয়ান রেজা আলী, নাওডোবা শাখার ব্যবস্থাপক রবিউল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকতাবৃন্দ ও স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














