ডাচ্-বাংলা ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৫:৫২:৫১


মতিঝিল -এ ডাচ্-বাংলা ব্যাংকের কর্পোরেট শাখার শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) মতিঝিলে ডাচ্-বাংলা ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধন করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. সাহাবুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের কর্পোরেট শাখার উদ্বোধন করেন।

নতুন শাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম শিরিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিল্পপতিগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই