বগুড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৭:২৩:২০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গোদারপাড়া উপশাখা বগুড়ার গোদারপাড়া বাজারে উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ব্যবসায়ী আকতারুজ্জামান ডিউক, স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম ও শিরিন আকতার, সমাজসেবক এম ওবায়দুল হাসান ববি, শিক্ষাবিদ মাহবুব আলম, আব্দুস শাকুর ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়গোলা শাখা প্রধান মো. সাজ্জাদ হোসাইন ও ধন্যবাদ জ্ঞাপন করেন গোদারপাড়া উপশাখা ইনচার্জ আমিনুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের উপশাখায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদানসহ সকল ব্যাংকিং সেবা প্রদান করা হয়।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














