অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার পাট পুড়ে গেছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৯:১৫:১৬
পঞ্চগড়ে একটি জুট মিলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। সোমবার দুপুরে পঞ্চগড় জেম জুট মিলে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াদুদ হোসেন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা প্রহরী আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
জুট মিলের নির্বাহী কর্মকর্তা রঞ্জু আহমেদ জানান, ১৬০ টন পাট আগুনে পুড়ে গেছে; যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














