উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠার ২য় বছর উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-৩১ ১৬:২৫:৫৩
নারীদের কল্যাণে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন- ডব্লিউইও তাদের প্রতিষ্ঠানের ২য় বছর উদযাপন করেছে। এ উপলক্ষে ঢাকার বনানী ক্লাব ব্যাঙ্কুয়েট হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বনানী ক্লাব ব্যাঙ্কুয়েট হলে তিষ্ঠানের ২য় বছর উদযাপন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় উইমেন এন্টারপ্রিনিউয়ার্স এসোসিয়েশন এর সভাপতি নিলুফার আহমেদ করিম, উইমা লিমিটেড এর সভাপতি নাসরিন রব রুবা, এসোসিশেন অব উইমেন এন্টারপ্রিনিউয়ার্স এর সভাপতি হাফিজা মমতাজ হাসি, উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি ডঃ নাদিয়া বিনতে আমিন, উইমেন্স বাংলাদেশ ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস এর সভাপতি মেহেরীন মাহমুদসহ আরো অনেককে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও সম্মাননা প্রদান করা হয় অর্গানাইজেশনের সেই সব সদস্যদেরকে যারা বিভিন্ন ভাবে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উইমেনস এম্পাওয়ার্মেন্ট অর্গানাইজেশন ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমা মাসুদ।
এই উদ্যোগের প্রশংসা করে উইমেন এন্টারপ্রিনিউয়ার্স এসোসিয়েশন এর সভাপতি নিলুফার আহমেদ করিম বলেন, “এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি সত্যিই আনন্দিত। রাষ্ট্রের সবরকম সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে এদেশের নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে। এখনো আমাদের অনেক দূর যেতে হবে আর সেই লক্ষ্যে ডব্লিউইও এর মত প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। আমরা নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চাই। আমরা সে লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রতিষ্ঠানের যে স্মারকগ্রন্থ প্রকাশিত হয় তার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ ও অনুষ্ঠানের সভাপতি মিসেস নাজমা মাসুদ।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














