সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-০১ ১৪:৫৩:২২


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি।

বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজস্ব ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে ৯৯৫ পিস ভারতীয় আতশবাজি জব্দ করে।

জব্দ মালামালের আনুমানিক মূল্য চার লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। জব্দ মালামালের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সানবিডি/ঢাকা/এসএস