যৌন উত্তেজক ট্যাবলেটসহ ২ নারী গ্রেপ্তার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০২ ১৭:১৬:০৭


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির সরঞ্জামসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- গোমস্তাপুরের গোপিনাথপুর গ্রামের দুই গৃহবধূ।

র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গোপিনাথপুরে পলাতক আসামি মো. সাদিকুল ইসলামের ছাগল রাখার ঘরে অভিযান চালানো হয়।

এ সময় এক লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণ উদ্ধার করা হয়। যৌন উত্তেজক ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা এবং সিগারেট তৈরির ৪৬৮ কেজি উপকরণের মূল্য ৭০ হাজর ২০০ টাকা। এ সময় হাতেনাতে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস