খাল থেকে আশামণির মরদেহ উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১২:৪২:০৬
রাজধানীর কদমতলীর মেরাজনগরে ফুটফুটে শিশু আশামণিকে খুজে পাওয়া যাচ্ছিল না।একটি খালে পড়ে ডুবে যায় পাঁচ বছরের শিশু আশামণি।পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে শিশুটির খোঁজে অভিযান চালিয়ে খালের আবর্জনার মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে গত শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি। শিশুটির মামা মো. মোশাররফ বলেন, বাসার পাশেই একটি খালি প্লট। শিশুরা সেখানে বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। গতকাল বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













