চাঁদপুরে ডাকাত সন্দেহে ১৪ জন আটক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-০৪ ১২:১২:০৩
চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাত সন্দেহে ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের সাথে দুটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়।
সোমবার মধ্যরাতে সদর উপজেলার লগ্গিমারা চরের পাশে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা।
আটককৃতরা দাবি করেন, তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।
কোস্টগার্ড জানায়,গভীর রাতে নদীতে টহল দেবার সময় একটি ট্রলার দ্রুত পালিয়ে যেতে দেখলে তা থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্রলারটি না থামানোয় কোস্টগার্ডের পক্ষ থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে আশ্রয় নিলে সেখানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, অভিযানের সময় কিছু দেশীয় অস্ত্র, ১০পিচ ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, আটকরা দাবি করেছেন তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













