‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৪ ১২:৫৮:৫৪
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শালবন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে জানান র্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।
নিহত মোহাম্মদ ইলিয়াছ ওরফে ডাকাত ইলিয়াছ (৪০) টেকনাফের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি ১ ও ডি-১ শেডের বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে। তিনি ক্যাম্পটির মাঝি (কমিউনিটি নেতা) ছিল।
ক্যাম্প কমান্ডার জানান, ইলিয়াছ সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তার ক্যাম্পে ডাকাতদলের সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দিত।
লেফটেন্যান্ট শাহেদ মাহতাব জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফের নয়াপাড়া শালবন ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় চিহ্নিত রোহিঙ্গা ডাকাত জাকির হোসেনকে গ্রেপ্তারে র্যাবের এক দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে র্যাব সদস্যদের উপস্থিতি দেখে ডাকাতদলের সদস্যরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে র্যাবের ৩ সদস্য আহত হয়। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ২টি দেশীয় বন্দুক ও ৪ গুলি।
আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













