জাতির পিতার দর্শন আমাদের উপলব্দি করতে হবে: চাঁদপুর ডিসি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৫ ১৩:৫২:৪৭


চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান বলেছেন, বাংলায় এমন এক মহামানব জন্ম নিয়েছিলো, যার জন্য আমরা আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাঁর সম্পর্কে আমরা যেন তাৎক্ষনিক বলতে পারি এবং কাজের মধ্যে যেন এই ধরণের একটি আবেগ থাকে। জাতির পিতার দর্শন যাতে আমরা উপলব্দি করতে পারি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ চাঁদপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বইমেলাসহ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দবিসে কোন কর্মকর্তাকে যাতে করে কাউকে দাওয়াত কিংবা বলে আনা না লাগে। সকলে নিজ দায়িত্বে সকল কর্মসূচিতে অংশ গ্রহন করবেন।

অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, শহীদ পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি পীযূষ কান্তী মজুমদার প্রমূখ

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানান এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন সেই বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভাপতির অনুমতিক্রমে অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক এস এম জাকারিয়া সভার কার্য বিবরণী পাঠ এবং বিগত বছরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে গৃহীত কর্মসূচি সভায় পাঠ করে শোনান।
কর্মসূচির বিষয়ে সভায় উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দকে সুচিন্তিত মতামত ও সুপারিশ প্রদানের আহবান জানিয়ে অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক এসএম জাকারিয়া খসড়া কর্মসূচি সভায় উপস্থাপন করেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্য কর্মসূচি সিদ্ধান্ত গৃহিত হয়: সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্রর ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ – ২০ ফেরুয়ারী ২০২০ এবং ২২ – ২৩ ফেরুয়ারী ২০২০ পর্যন্ত ৬দিন বাদ মাগরিব হতে রাত ৯ ঘটিকা পর্যন্ত।

সংশ্লিষ্ট উপ-কমিটির ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে বই মেলা ১৮ – ২৫ ফেরুয়ারী বিকাল ৩ ঘটিকা হতে রাত ৯ ঘটিকা পর্যন্ত।

সনাক, চাঁদপুর এর ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃক্তি ও নাটিকা মন্ঝায়ন ২০ ফেরুয়ারী ২০২০ বিকাল ৫ ঘটিকায়।

সংশ্লিষ্ট উপ-কমিটির ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ২১ ফেরুয়ারী ২০২০ রাত ১২.০১ মিনিটে (২০ ফেরুয়ারী দিবাগত রাত)।

মেয়র, চাঁদপুর পৌরসভা ও সংশ্লিষ্ট উপ-কমিটির ব্যবস্তাপনায় শহরের নতুন বাজার সড়ক,অঙ্গীকার পাদদেশ,কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শপথ চত্বর, ইলিশ চত্বর, চিএলেখার মোড়/সড়ক দ্বীপ, নতুন বাসষ্ট্যান্ড সহ অন্যান্য সড়কে বাংলা বর্ণ মালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করণ ২০ -২১ ফেরুয়ারী।

শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট এসোসিয়েশন চাঁদপুররের ব্যবস্তাপনায় সকল স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক /শিক্ষিকা গণ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্হিতি সহ ছাএ ছাএীদের নিয়ে দিবসের প্রত্্ুযষে শহীদ দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত পরববেশন সহকারে শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরী ২১ ফেরুয়ারী প্রত্্ুযষে।

স্ব স্ব প্রতিষ্ঠান /বিভাগ/ ব্যক্তিগত ব্যবস্তাপনায় একুশে ফেরুয়ারী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারী আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারী ভবনসমূহের সঠিক নিয়মে,সঠিকমাপে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করতে হবে ২১ ফেরুয়ারী সূর্যোদয়ের সাথে সাথে।

স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ব্যবস্তাপনায় স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠ,স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,কলেজ,বিশ্ববিদ্যালয় ও সর্বসাধারণের জন্য একুশে সংক্রান্ত প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন এবং শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ২১ ফেরুয়ারী সু্বধিামত সময়ে।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানের ব্যবস্তাপনায় জেলার সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির,গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে নিজ নিজ ব্যবস্তাপনায় বিশেষ প্রার্থনা ২১ ফেরুয়ারী সুবিধামত সময়ে।

চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তার ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিএাংকন,সঙ্গীত,আবৃক্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ২১ ফেরুয়ারী বিকাল ৩ ঘটিকা।

অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ ও আলোচনা উপ-কমিটির ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাসের উপর পাওয়ার পয়েন্ট উপস্হাপনা এবং ভাষা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ ফেরুয়ারী সন্ধ্যা ৬.১৫ ঘটিকা।

জেলা শিল্পকলা একাডেমী চাঁদপুরের ব্যবস্তাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা ২১ ফেরুয়ারী রাত ৮ঘটিকা।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সদর হাসপাতারের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ হাবিব উল বারী, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসার আবুল খায়ের খান, সহকারী কৃষি অফিসার নরেশ চন্দ্র দাস, জেলা শিশু বিষয় কর্মকর্তা কাউছার আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, সহকারী পরিচালক জেলা সঞ্চয় অফিস মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।