এবার ঢাকায় হবে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-০৬ ১০:৪২:১৬
আগামী মার্চ মাসে বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের (মার্কেটিং) গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার দল আসছেন ঢাকায়। ২৮ মার্চ রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২০’। এই সামিটে বিশ্বের মার্কেটিং নেতৃবৃন্দ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মার্কেটিং দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিবর্গ, সফল উদ্যোক্তা, নিউরোমার্কেটার, সামাজিক উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা বক্তব্য প্রদান করবেন।
এ উপলক্ষ্যে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২০’ সম্পর্কে ব্রিফিং করেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জানান, আসন্ন সামিটে ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড মার্কেটিং সামিটের প্রতিষ্ঠাতা প্রফেসর ফিলিপ কটলার, বিজনেস ইকোনমিকের প্রফেসর ড. মার্ক অলিভার অপ্রেসনিক, ইংল্যান্ডের সাফলক ইউনিভার্সিটির মার্কেটিংয়ের প্রফেসর লুইজ মাউনটিনহো এবং কটলার ইমপ্যাকট ইনকরপোরেটেডের সিইও সাদিয়া কিবরিয়া।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














