মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৯ ১০:০০:০৭


মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে মডার্ন সিনটেক্স লিমেটেড প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল জোন-৬ এ উক্ত কারখানার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টি কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, মডার্ন সিনটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী টি কে গ্রুপের ব্যবস্থাপক তারিক আহম্মেদ, মডার্ন সিনটেক্স লিমিটেডের পরিচালক মোস্তাফিজুর রহমান, মীরসরাই উপজেলা ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলামসহ প্রমুখ। উদ্বোধন শেষে কারখানার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।