সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৯ ১০:২৬:২৬


দেশের প্রথম ইতালিয়ান ব্র্যান্ড কফিশপ ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ সম্প্রতি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একমাত্র শাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে সেগাফ্রেডোর স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকত, এলবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুনতাহার সাকিব, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মুনতাসীর জসীম, সেগাফ্রেডোর অপারেশন ম্যানেজার তানজিবুল ইসলামসহ প্রমুখ।

অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে মানুষের কাছে সেগাফ্রেডো মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। এরই মধ্যে নিরাপদ খাদ্য পরিবেশনের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে চট্টগ্রামে সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’।