মীর গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১১ ০৯:২৭:৩৭
গাজীপুরের ভবানীপুরের গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে আড়ম্বরপূর্ণভাবে হয়ে গেল মীর গ্রুপ অব কোম্পানিজের বার্ষিক বনভোজন।
গত শনিবার দেশের স্থানীয় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম মীর গ্রুপ অব কোম্পানিজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
মীর গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর গ্রুপ অব কোম্পানির প্রেসিডেন্ট সোহেলা হোসাইন, মীর সিমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম রহমতুল্লাহ ও মীর সিমেন্ট লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা মশিউর রহমানসহ অন্য বিভাগীয় প্রধানেরা।
বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় কৃতী কর্মচারীদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মীর গ্রুপ অব কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা সপরিবার দিনটি উপভোগ করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














