এআইইউবিতে স্প্রিং সেমিস্টার ২০১৯-২০ পরিচালনার সাধারণ সভা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১১ ১০:৩৩:৪৫
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) স্প্রিং সেমিস্টার ২০১৯-২০ পরিচালনার দিকনির্দেশনাকল্পে এক সাধারণ সভা ৭ ফেব্রুয়ারি এআইইউবির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন এআইইউবির উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা। সাধারণ সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তাদের এআইইউবির বর্ষসূচি, পাঠদান পদ্ধতি, কোর্সগুলো গঠন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে অবগত করা হয়। সাধারণ সভায় বক্তব্য দেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ড. হাসানুল এ হাসান, উপ-উপাচার্য প্রফেসর ড. তফাজ্জল হোসেন, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিনরা। আসন্ন সেমিস্টার যাতে সুচারুরূপে পরিচালিত হয় এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকে, সভায় তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণকল্পে প্রয়োজনীয় সহযোগিতা দানের জন্য শিক্ষকদের প্রতি নির্দেশনা দেয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













