বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৬ ১০:২৯:০৫


বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তৃতীয় বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বারিধারার কসমোপলিটন ক্লাবে অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভি টি বান্ডিলো, নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আকবর (আল) হাকিম, সহসভাপতি ইমরান আহমেদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খান ও এ কে খান। আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য, উপদেষ্টা প্রমুখ।