ঈশ্বরদীতে চালকল মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৭ ১০:৪৯:২১


ঈশ্বরদী উপজেলা চালকল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বড়ইচারাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও আতিয়া ফেরদৌস কাকলী, বাংলাদেশ অটো মেজর এ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা।

ঈশ্বরদী উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথার সভাপতিত্বে সহ-সভাপতি ইমদাদুল হক, সাধারণ সমাপদক জুলমত হায়দার, উপদেষ্টা সদস্য শামসুল আলম মন্ডল প্রমূখ বক্তব্য দেন।