এনআরবি গ্লোবাল ব্যাংকের ‘ইসলামী ব্যাংকিং’ বিষয়ক কর্মশালা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৭ ১০:৫৪:৫৯


এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ‘বেসিক কনসেপ্ট অব ইসলামী ব্যাংকিং’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি সম্পন্ন হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অখিল চন্দ্র সরকারসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।