সূচকের উত্থানে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৭ ১২:৩৬:৪৬
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম পৌনে দুই ঘন্টায় সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১৫৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৬৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৪ লাখ ১৬ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














