ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৭ ১৮:৪১:১৬


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি)  ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো: সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/এসআই