সুপার স্টার গ্রুপের সিইওকে শুভেচ্ছা জানালো ইউএফটিসিএলের চেয়ারম্যান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৯ ১৭:২৭:৫১


দেশের অন্যতম শিল্প গ্রুপ সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমকে শুভেচ্ছা জানিয়েছে পুঁজিবাজার অন্যতম প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্সিয়াল কোম্পানি (ইউএফটিসি) চেয়ারম্যান আব্দুল আওয়াল। আজ বুধবার সুপার স্টার গ্রুপের প্রধান কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বিশ্বব্যাপী খ্যাত প্যাস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি আজীবনের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন,ইউনাইটেড ফিন্যান্সিয়াল কোম্পানি (ইউএফটিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাভেদ চৌধুরী,ইউএফটিসিএলের উপদেষ্টা বিমান সাহা ও সুপার স্টার গ্রুপের উপদেষ্টা শফিকুল আলম।