খুলনায় শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-২০ ১০:২২:৫২
খুলনায় চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ের খুলনা পাবলিক হল (জিয়া হল) চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। প্রোপার্টি প্লাস ইভেন্টস নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান এই আবাসন মেলার আয়োজন করেছে।
প্রোপার্টি পাস ইভেন্টসের সিইও মহাব্বত খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোঃ সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা চৌধুরী মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগীয় ম্যানেজার মোঃ সালেহ ইমন, সিটি কংক্রিটের সিইও মোঃ মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মোঃ মহসিন রাসেল ও তানিশা প্রোপার্টিজের ম্যানেজার মোঃ আজিজুর রহমান।
খুলনায় আয়োজিত এ আবাসন মেলা চলবে প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই মেলায় ঢাকা ও খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














