ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে এনআইসিইউ সেবার উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২০ ১০:৪৬:৩৬
ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নিওনেটাল (নবজাতক) ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) সেবার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী সম্প্রতি প্রধান অতিথি হিসেবে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালের এনআইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিরেক্টর ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল আলম, ব্যাংকের ডিরেক্টর ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, ব্যাংকের ডিরেক্টর ও ফাউন্ডেশনের সদস্য ড. আরিফ সুলেমান, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও প্রফেসর. ড. মো. ফসিউল আলম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জেকিউএম হাবিবুল্লাহ এফসিএস।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














