আরএকে সিরামিক স্পট মার্কেটে যাচ্ছে রোববার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২০ ১১:৪৫:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি  স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস