আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২২ ১০:০৮:১৯


বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের স্টল পরিদর্শন করেন। ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি, জি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।