ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো অগ্রণী ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২২ ১০:৩২:১৮
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের নেতৃত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক কেএমএন মনজুরুল হক লাভলু। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













