ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো সোনালী ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ০৯:৩৮:৪৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংকের সিইও ও এমডি মো. আতাউর রহমান প্রধান। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজাররাসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













