ইমপেরিয়াল হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৩ ১৪:২১:২৩


হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের হেমাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে সম্প্রতি একটি বৈজ্ঞানিক সেমিনার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীস্থ বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। তিন পর্বের আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ডা. তারেক আল নাছির। এছাড়া বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. আবদুল আজিজ, প্রফেসর ডা. মহিউদ্দিন আহমেদ প্রমুখ।